প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা ও মোবাইল ক্যাসিনোর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
উচ্চকন্ঠ 30-Oct-2026 14
একরামুল ইসলাম তুষার নিজস্ব প্রতিবেদক : : ঝিনাইদহ কালীগঞ্জে মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা ও মোবাইল ক্যাসিনোর মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকালে ৪টায় কালীগঞ্জ উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের ভাতঘরা দয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির নেত্রীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি, বাল্যবিবাহ, আত্মহত্যার প্রবণতা ও মোবাইল ক্যাসিনোর বিস্তার ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এসব সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক একটি সম্ভাবনাময় জীবনকে ধ্বংস করে এবং একটি পরিবারকে বিপর্যস্ত করে। বাল্যবিবাহ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে। হতাশা ও মানসিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো এবং আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও মানসিক সহায়তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি মোবাইল ক্যাসিনো ও অনলাইন জুয়ার আসক্তি থেকে যুবসমাজকে রক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ নিতে হবে।
সভা থেকে অভিভাবকদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার, শিক্ষকদের শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার এবং জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দকে এসব সমস্যা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। আমন্ত্রিত অতিথি ছিলেন, সাবেক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য হাফিজুর রহমান হাফিজ,যুগ্ম আহবায়ক তৈয়বুর রহমান মিনি, ইসরাইল হোসেন আরও জীবন সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
office@ukantho.com