বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

উচ্চকন্ঠ   30-Aug-2026   24

Photo

এফএনএস: গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যতই ক্ষমতাশালী হোক, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচারপ্রক্রিয়া ধীর হলেও তা অনেক দূর এগিয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতেই একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। গতকাল রোববার দুপুরে রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, গুম-সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িতরা যতই শক্তিশালী হোক, তাদের আইনের আওতায় আনবোই। বিচারের মুখোমুখি করবোই। তিনি বলেন, বিচারপ্রক্রিয়া ধীর হলেও অনেক দূর এগিয়েছে। ন্যায়বিচারের স্বার্থেই এমনটা হচ্ছে। কেউ যাতে বলতে না পারেন, তড়িঘড়ি করে বিচার করা হয়েছে এবং ন্যায়বিচার করা হয়নি। শুধু লোক দেখানো ও প্রশ্নবিদ্ধ বিচার করতে চান না তারা। একটি প্রক্রিয়ার মধ্য দিয়েই বিচারকাজ এগিয়ে যাচ্ছে। আইনমন্ত্রী দাবি করেন, গত ছয় মাসে দেশে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো অভিযোগ নেই। মোংলায় মিরাজ শেখের গুমের অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দিচ্ছে সরকার। তিনি বলেন, আমরা চাই না, আর কেউ গুমের শিকার হোক। সংসদে গুম প্রতিরোধ আইন উত্থাপনের সময় ওয়াকআউটের প্রসঙ্গও তোলেন আইনমন্ত্রী। তিনি প্রশ্ন করেন, আইন উত্থাপনের সময় ওয়াকআউট করা সুস্থ ধারার রাজনীতি কি না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া গুম থেকে ফিরে আসা ব্যক্তি এবং নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে নিষিদ্ধ সংগঠনের নেতার অবৈধভাবে ভাইবা পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের...

Photo

ঝিনাইদহে জেলা পরিবেশ সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রি বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে...

Photo

সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি: মির্জা ফখরুল

এফএনএস: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী...

Photo

১১ কোটি বকেয়া পাওনা টাকার দাবীতে মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: প্রায় ১১ কোটি বকেয়া পাওনা টাকার দাবীতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত