রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

১১ কোটি বকেয়া পাওনা টাকার দাবীতে মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

উচ্চকন্ঠ   19-Oct-2025   60

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: প্রায় ১১ কোটি বকেয়া পাওনা টাকার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। রোববার সকালে তারা ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল মিলস গেটে মানববন্ধন শেষে শিল্প উপদেষ্টা বরাবর এক স্বারকলিপি অত্র মিলের এমডির নিকট প্রদান করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, অত্র মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাইচুটি বাবদ ১০ কোটি ৭৯ লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে। এ টাকা না পেয়ে তারা দূর্বিসহ মানবেতর জীবন যাপন করছে। তারা ক্ষেভের সুরে বলেন, বছরের পর বছর মিলটির দ্বারে দ্বারে ঘুরলেও টাকার অভাবে অনেকে বিনা চিকিৎসায় মারাও গেছেন। এ সময়ে অবসরপ্রাপ্ত শ্রমিকদের দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন অত্র মিলের শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম।
মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহম্মদ ও সাধারন সম্পাদক সাইফুদ্দিন খালেদ পিকুল জানান, অত্র মিলটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ও শিল্প মন্ত্রনালয়ের অধিন একটি রাষ্টায়াত্ব স্বায়তশাষিত প্রতিষ্টান। এ মিল থেকে অবসরের পর শ্রমিকদের গ্রাচুইটির নার্ষ্য টাকা পেতে সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ে আবেদন করেও কোন ফল পায়নি। এখন শেষ বয়সে এসে অনেকেই স্ব স্ব পরিবারের কাছে বোঝা হয়ে আছেন। নেতৃবৃন্দরা বলেন, পাওনা টাকার দাবীতে তারা আগামী ২৬ অক্টোবর বিসিআইসির সদর দপ্তরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন সহ প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দিবেন।
মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনম জোবায়ের হোসেন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা টাকার কথা স্বীকার করে বলেন, স্বারকলিপির কপিটি চিনি শিল্পের হেড অফিসে প্রেরন করা হয়েছে। হেড অফিসই এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতার ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা, ˆবৈষম্য...

Photo

নড়াইলে ট্রেন চালু হবার পর কাটা পড়ে প্রথম মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা...

Photo

শাপলা চত্বরে নিহত ৯৩ জনের নাম প্রকাশ করল হেফাজত

এফএনএস: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের...

Photo

কালীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুদান দিলেন বিএনপি নেতা হামিদুল ইসলাম

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত