সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   30-Jan-2026   79

Photo

এফএনএস: নরসিংদীর বেলাবো নিখোঁজের তিন দিন পর একটি ডোবা থেকে আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামের এক সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আজিমুল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাবো উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি একজন পোল্ট্রি খামার ব্যবসায়ী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ এলাকার পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পরদিন গত বুধবার নিহতের ভাগিনা উমর ফারুক বাদী হয়ে বেলাবো থানায় একটি জিডি করেন। নিহতের পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল কাদের ভূঁইয়া তার খামারে কাজের জন্য দুই শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল জানা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি। আজিমুল নিখোঁজ হওয়ার পর থেকে ওই দুই শ্রমিককেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া খামারে থাকা সব মুরগিও উধাও হয়ে গেছে। এসব কারণে ঘটনাটি আরও রহস্যজনক বলে মনে করছেন স্বজনরা। এদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় বাসিন্দারা এলাকার একটি ডোবায় বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে বেলাবো থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে বেলাবো থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন বলেন, জিডির পর থেকেই পুলিশ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় লাশ শনাক্ত করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে। তদন্ত শেষে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে...

Photo

কালীগঞ্জে এসএসসি পরীক্ষার হল সুপার কেন্দ্রেই পড়াচ্ছেন প্রাইভেট

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জে চলতি বছরের...

Photo

রংপুরে ক্যাবল অপারেটর কার্যালয়ে হামলা, যুবদলের ২ নেতাকে বহিষ্কার

এফএনএস: রংপুর নগরীতে ক্যাবল অপারেটর কার্যালয়ে হামলা, ভাঙচুর, কর্মকর্তাদের...

Photo

শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় কৃষকদের মাঝে কৃষক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত