রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে গ্রেপ্তার

উচ্চকন্ঠ   19-Feb-2025   53

Photo

এফএনএস: শেখ হাসিনার ব্যক্তিগত গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে ও আদাবর থানা এলাকার ছাত্রলীগ নেতা রুবেল আহমেদকে (৩২) গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানার মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। তিনি জানান, রুবেল আহমেদের বিরুদ্ধে বিদেশে পলাতক নেতাদের নির্দেশে মোহাম্মদপুর এলাকায় আন্দোলন ও ধ্বংসাত্মক কর্মকান্ড পরিচালনার পরিকল্পনার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রুবেল আহমেদের বিভিন্ন অপকর্মের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এডিসি জুয়েল রানা আরও জানান, রুবেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তারকৃত রুবেল আহমেদকে গতকাল বুধবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।

office@ukantho.com


Photo

এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নেবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

Photo

কালীগঞ্জে দলিল চাওয়ায় মুহুরির হাতে মার খেয়ে জমি ক্রেতাসহ ৪ জন আহত

নিজস্ব প্রতিবেদক: রেজিষ্ট্রিকৃত জমির দলিল চাওয়ায় ঝিনাইদহ কালীগঞ্জ...

Photo

কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হাসপাতাল...

Photo

কালীগঞ্জে মজুমদার এগ্রোটেক মিলে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত