রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ উদ্ধার, ৬ জন আটক

উচ্চকন্ঠ   05-Jan-2026   71

Photo

বিসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার সহ অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী গত ৩ জানুয়ারি রাতে বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই রাতে পলিয়ানপুর বিওপি’র এলাকায় নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ জন নারীকে আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ৪ জানুয়ারি ভোরে শ্রীনাথপুর বিওপি’র এলাকায় টহল চলাকালে অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টা করলে এক পুরুষ ও দুই শিশুসহ মোট ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে-আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো...

Photo

কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এক চেকে ১২ লক্ষ টাকা তুলে আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ...

Photo

ঝটিকা মিছিলের মাধ্যমে আ. লীগ ফ্যাসিবাদ তৈরি করতে চাইছে: এ্যানি

এফএনএস: ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ ভয়ংকর ফ্যাসিবাদ তৈরি করতে...

Photo

অবশেষে ধরা খেলেন ডা: নুরুল ও দালাল আশরাফ

নিজস্ব প্রতিবেদক: এক সময়ের চরমপন্থী নেতা হাল আমলের উপজেলা বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত