বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন

উচ্চকন্ঠ   03-Sep-2025   51

Photo

এফএনএস: চট্টগ্রামের পটিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে চালকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শহীদ (৩৩) পটিয়ার ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানায়, যাত্রীবেশে অটোরিকশায় উঠে দক্ষিণ ভ‚র্ষি ইউনিয়নের কেচিয়াপাড়ায় এলাকায় যাওয়ার পর দুর্বৃত্তরা সেটি ছিনতাইয়ের চেষ্টা করে। চালক শহীদ বাধা দিলে পেটে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, নিহত অটোরিকশা চালকের লাশ চমেক মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

মন্দ কাজ করা ব্যক্তিদের বদনাম ছবিসহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

Photo

বদলে যাচ্ছে ডিসি-ইউএনও পদের নাম

এফএনএস: জনপ্রশাসনের সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তন আসছে যাচ্ছে। জনপ্রশাসন...

Photo

দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নিলেন মাইলস্টোনোর শিক্ষার্থীরা

এফএনএস: দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন মাইলস্টোন স্কুল...

Photo

ড. মুহাম্মদ ইউনূসকেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত