সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে ফ্ল্যাট থেকে নারীর ১১ টুকরো লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   10-Jul-2025   52

Photo

এফএনএস: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় এক নারীকে হত্যার পর লাশ ১১ টুকরো করে ফেলেছে। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পাহাড়িকা হাউজিংয়ের এফজেড টাওয়ারের ১০ তলার একটি ফ্ল্যাট থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নারীর নাম ফাতেমা বেগম পলি (৩২)। তিনি ওই ফ্ল্যাটেই স্বামী সুমনের সঙ্গে থাকতেন। সুমনের পেশা গাড়িচালক। ফাতেমার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে। তার বাবার নাম কামাল উদ্দিন। তাদের সিফাত নামে আট বছরের একটি ছেলে সন্তান আছে। বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামান বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। পরে লাশ ১১ টুকরো করে ঘরের বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়। লাশ উদ্ধারের সময় ফ্ল্যাটটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। হত্যাকান্ডের পর সুমন পালিয়ে গেছে। পুলিশ জানায়, প্রতিবেশীরা রাতের দিকে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক নড়াচড়ার শব্দ পেয়ে পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। তখন টুকরো অবস্থায় ফাতেমা বেগমের লাশ পড়ে থাকতে দেখা যায়। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

office@ukantho.com


Photo

শৈলকুপায় মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় একটি মাদ্রাসার...

Photo

মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

এফএনএস: কক্সবাজারের মহেশখালীতে মৎস্যঘের থেকে তুলে নিয়ে এক যুবককে গুলি...

Photo

ঝিকরগাছায় সংখ্যালঘু অপহরণ ও ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষরের অভিযোগ; ওসি বললেন সত্যতা নেই, বাদী একটা হারামজাদা

নিজস্ব প্রতিবেদক: যশোর ঝিকরগাছা উপজেলায় পলাশ বিশ্বাস (৪৩) নামে এক সংখ্যালঘুকে...

Photo

ঝিনাইদহে বায়োপেস্টিসাইড ব্যবহারে ব্র্যাক সিডের কর্মশালা, প্রশিক্ষণ পেলেন ৫০ কৃষক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত