বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে জুলাই শহীদ রাকিবুল হোসেনের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

উচ্চকন্ঠ   31-Jul-2026   18

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জুলাই শহীদ রাকিবুল হোসেনের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার নিজ গ্রামে শহীদ রাকিবুল হোসেনের কবর জিয়ারত শেষে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরে রাশেদ খাঁন শহীদ রাকিবুল হোসেনের বাবা-মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মোনা, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীও উপস্থিত ছিলেন। কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে শহীদ রাকিবুল হোসেনের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করা হয়।

office@ukantho.com


Photo

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস: বগুড়ায় পারভেজ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে...

Photo

ইউটিউব দেখে কমলা চাষ করে হাবিবুরের সাফল্যে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাবার কথা অমান্য করে ৪ বছর আগে শুধুই...

Photo

তারেক রহমানের নিরাপত্তা হতে হবে বেহুলার বাসর ঘরের মতো: রিজভী

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে...

Photo

শহিদুল আলমসহ আটকরা মুক্ত: প্রেস উইং

এফএনএস: প্রখ্যাত বাংলাদেশি ফটোগ্রাফার এবং মানবাধিকার কর্মী শহিদুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত