প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
উচ্চকন্ঠ 26-Nov-2025 54
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ডিএম কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আলমডাঙ্গা গ্রামের মারুফ হোসেন ও তার মামা মুজাহিদ মোটরসাইকেলে বাড়ি থেকে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ডিএম কলেজ এলাকায় পৌঁছালে একটি ব্যাটারীচালিত ভ্যানের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে গুরুতর আহত হয় দুইজন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে উন্নত চিকিৎসার জন্য মারুফকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ডিএম কলেজ এলাকায় দুর্ঘটনার কথা জানার পর সেখানে পুলিশ পাঠিয়ে ছিলাম। বুধবার তিনি জানান, আমি সকালে শুনেছি মারুফ নামের একজনের ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে।
office@ukantho.com