রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত উদ্বোধন করেন আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান

উচ্চকন্ঠ   29-Aug-2026   24

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে আগামীর শৈলকুপা নামের সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে শৈলকূপা পাইলট স্কুল মাঠে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামান।
ফাইনালে মুখোমুখি হয় উপজেলার দুধসর ইউনিয়ন ও হাকিমপুর ইউনিয়ন । খেলা শুরুর পর থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্যে উত্তেজনায় মেতে ওঠেন মাঠে উপস্থিত দর্শকরা।
খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। ফাইনাল দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। ৯০ মিমিটের খেলায় দ্বিতীয় আর্ধের ৫ মিনিটের মাথায় হাকিমপুর ইউনিয়ন ১ গোলে এগিয়ে গেলেও ১৫ মিনিট পর দুধসর ইউনিয়ন প্রতিপক্ষকে ১ গোল দিয়ে সমতায় আসে। তবে নির্ধারিত সময়ে দু'দল সমতায় থাকায় ট্রাইবেকারে ০৭ দুধসর ইউনিয়ন ও ০৮ গোল দিয়ে হাকিমপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, নগদ টাকা ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। সেসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবে...

Photo

ঝিনাইদহে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: টেইসই উন্নয়ন অভীষ্ট অর্জন...

Photo

জনদুর্ভোগ এড়াতে র‌্যালি বাতিল করে খাল পরিষ্কার কর্মসূচি বিএনপি

এফএনএস: রাজধানীবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর...

Photo

উচ্চ কক্ষ পিআর ও ভোটার অনুপাতে গঠনের দাবি নাহিদের

এফএনএস: উচ্চ কক্ষ গঠনে প্রো-পোর্টশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ও ভোটার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত