মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মেহেরপুরের সাপের কামড়ে শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   18-Sep-2025   62

Photo

এফএনএস: মেহেরপুরে সাপের কামড়ে মেহেরপুরের গাংনী উপজেলায় মাইশা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। মাইশা আক্তার কল্যাণপুর গ্রামের এনামুল হকের মেয়ে। স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, মাইশা নিজ বাড়ির পাশের পুকুর পাড়ে খেলাধুলা করার সময় তাকে সাপে কামড়ায়। মাইশা কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা সাপে কামড়ের বিষয়টি বুঝতে পেরে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক এম কে রেজা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে শিশু মাইশা আক্তারকে বিষধর সাপে কামড় দিয়েছে। এ কারণে তার শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়।

office@ukantho.com


Photo

বাংলার মাটিতে আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: বিন ইয়ামিন মোল্লা

এফএনএস: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন,...

Photo

ঝিনাইদহে গণভোটের প্রচার ও ভোটার উব্ধুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণভোটের প্রচার ও ভোটার উব্ধুদ্ধকরণে...

Photo

সংস্কারের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার পর নির্বাচন চায় এনসিপি

এফএনএস: জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নের...

Photo

মোবারকগঞ্জ স্টেশনে ট্রেন রেখে নিখোঁজ চালক, ফিরলেন এক ঘন্টা পর

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত