অপরাধ
চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
উচ্চকন্ঠ 12-Sep-2025 61
এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে সীমা আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সীমা আক্তার বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী আমতল এলাকার মো. আরাফাতের স্ত্রী। তাদের সংসারে আয়েশা নামের এক মেয়ে রয়েছে। সীমার ভাসুর মো. জাবেদ বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরের দরজার চৌকাঠের সাথে সীমা ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। চমেক হাসপাতালে মৃত ঘোষণার পর নগরের পাঁচলাইশ মডেল থানা পুলিশ সীমার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান।
office@ukantho.com