বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জমি দখলের অভিযোগ তদন্তে অভিযুক্তের আবেদন

উচ্চকন্ঠ   29-Jan-2025   51

Photo

হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে মসজিদ ও হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে মাটি খননের অভিযোগের প্রতিবাদ ও তদন্ত করার জন্য আবেদন করেছেন অভিযুক্ত মুহাম্মদ মোস্তফা কামাল নামের এক ব্যবসায়ী। মোস্তফা কামাল কালীগঞ্জ উপজেলাধীন বারবাজার ইউনিয়নের সাদিকপুর মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে।
মুহাম্মদ মোস্তফা কামালের বিরুদ্ধে জমি দখল করে পুকুর খননের একটি লিখিত অভিযোগ করেন মোঃ আনিচুর রহমান এক ব্যক্তি।
আবেদনে জানা যায়, চলতি মাসের ১২ তারিখ মোঃ আনিচুর রহমান নামের ওই ব্যক্তি ব্যবসায়ী মুহাম্মদ মোস্তফা কামালের বিরুদ্ধে সাতগাছিয়া সাদিকপুর জামে মসজিদ ও হিন্দু সম্প্রদায়ের ৮-৯ বিঘা জমি জোর পূর্বক দখল করে পুকুর খনন করছে বলে অভিযোগ করেন। এ ঘটনার পর অভিযুক্ত মুহাম্মদ মোস্তফা কামাল বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন। যার অনুলিপি ভূমি মন্ত্রণালয়ের সচিব, খুলনা বিভাগীয় কমিশনার, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি অফিসার ও সিনিয়র উপজেলা মৎস্য কমকর্তার কাছে প্রেরণ করেন।
অভিযুক্ত মোস্তফা কামাল জানান, সাতগাছিয়া সাদিকপুর জামে মসজিদ ও হিন্দু সম্প্রদায়ের ৮-৯ বিঘা জমি জোর পূর্বক দখল করে পুকুর খনন করার অভিযোগ একেবারেই অসত্য। আমি কোন হিন্দু সম্প্রদায়ের বা মসজিদের জমি জোর পূর্বক দখল করিনি। যে জমিতে মাটি কাটা হচ্ছে তা আমার ক্রয় করা জমি। অভিযোগকারী আনিচুর রহমান আমাকে সামাজিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এবং আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছেন। আমি যদি কোন জমি দখল করি তাহলে তদন্ত পূর্বক আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। আর যদি দখলের বিষয়টি মিথ্য প্রমাণিত হয় তাহলে অভিযোগকারীর বিরুদ্ধে প্রচালিত আইনে ব্যবস্থ্যা নেওয়ার দাবি জানাচ্ছি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিশ্বব্যাংকের প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় বিশ্বব্যাংকের...

Photo

শান্তি, সহিষ্ণুতা ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়তে তরুণদের প্রতি আহ্বান শিক্ষা উপদেষ্টার

এফএনএস: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৪তম সমাবর্তন রাজধানীর আফতাবনগর...

Photo

ক্লিন নড়াইল গড়ার লক্ষ্যে সদর হাসপাতালে পরিস্কার করেন এমপি আতাউর রহমান বাচ্চু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা...

Photo

মোটরসাইকেলে বাসের ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু

এফএনএস: নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় তিন বন্ধু প্রাণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত