বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ক্লিন নড়াইল গড়ার লক্ষ্যে সদর হাসপাতালে পরিস্কার করেন এমপি আতাউর রহমান বাচ্চু

উচ্চকন্ঠ   22-Feb-2026   53

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
এ সময় জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফার, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুজল বকসী, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু এবং নড়াইল সদর জামায়াতে ইসলামীর আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিনসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে আতাউর রহমান বাচ্চু বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নির্দেশনায় নির্বাচনি এলাকায় ‘ক্লিন নড়াইল’ গড়ার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হলো।
তিনি আরও জানান, পৌরসভাসহ বিভিন্ন এলাকায় ধুলাবালি ও ময়লা-আবর্জনা পরিষ্কারে স্বেচ্ছাসেবক দল কাজ করছে। যশোর-নড়াইল মহাসড়কেও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলমান থাকবে।

office@ukantho.com


Photo

সিরাজগঞ্জে ট্রাকে ধর্ষণের দায়ে চালকের আমৃত্যু কারাদন্ড

এফএনএস: সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে মো....

Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাদক মুক্ত দেশ চাই, সোনার বাংলা গড়তে...

Photo

ঝিনাইদহে মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস...

Photo

নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, প্রতিপক্ষের ৬-৭ বাড়ি ভাংচুর ও গবাদিপশু লুট!

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত