বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ভালোবাসায় সিক্ত মুর্শিদা জামান বেল্টু

উচ্চকন্ঠ   12-Oct-2025   118

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর সিমলা রোকনপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের ভালোবাসা ও উচ্ছ্বাসে সিক্ত হয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও চার বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান বেল্টুর সুযোগ্য সহধর্মিনী মুর্শিদা জামান বেল্টু।
তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ সদর আংশিক) আসনের আগামী দিনের ধানের শীষের মনোনীত প্রত্যাশী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা ও করতালির মাধ্যমে তাঁকে বরণ করে নেন।
জনাবা মুর্শিদা জামান বেল্টু বলেন, আমি জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জনসেবার রাজনীতিই আমার অঙ্গীকার।
অনুষ্ঠানে উপস্থিত জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ভিপি ইসরাইল হোসেন জীবন,ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলের সদস্য রেজাউল ইসলাম নুনু, ঝিনাইদহ জেলা বিএনপি'র উপদেষ্টা মন্ডলের সদস্য আশরাফ হোসেন স্বপন, বিএনপি নেতা ইসলাম, মিরু খা, আব্দুল আজিজ, মতলব হোসেন, আশরাফুল ইসলাম মিঠু, আইয়ুব হোসেন, মিলন বিশ্বাস, আকরাম হোসেন, মোহাম্মদ আলী, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তুজা জিকো,যুবনেতা নাজমুল হোসাইন, সবুজ হোসেন, সাগর হোসেন, জাহিদ, ফয়সাল, মোহন, কাঞ্চন, ছাত্রনেতা প্রান্ত হোসেন, আরাফাত রহমান কোকো, তৌহিদ, রাব্বি, কাউসার সহ অত্র ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠানজুড়ে ছিলো উচ্ছ্বাস, স্লোগান ও গণমানুষের প্রাণের দলের নেত্রীর প্রতি ভালোবাসার জোয়ারে ভরা এক পরিবেশ।

office@ukantho.com


Photo

অবাধ-সুষ্ঠ নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন: রিজভী

এফএনএস: অন্তর্র্বতী সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন...

Photo

বিশ্বকাপকে সামনে রেখে ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে...

Photo

অবিলম্বে সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অভ্যুত্থানের...

Photo

চুরির অভিযোগে যুবককে নাকে খত দিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ বিএনপির সভাপতির বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় চুরির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত