মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: তারেক রাহমান

উচ্চকন্ঠ   29-Jan-2026   70

Photo

এফএনএস: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ২৯ জানুয়ারি দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, বিগত ১৬ বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি নিশিরাতের নির্বাচন দেখেছি, গায়েব নির্বাচন দেখেছি, দেশের মানুষ ভোট দিতে পারেন। পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তিনি আরও বলেন, আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে। ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। বিএনপির চেয়ারম্যান বলেন, দেশ গণতন্ত্রের দিকে নাকি অন্যদিকে যাবে- ১২ তারিখে দেশের মানুষকে সেই সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্র ধরে না রাখতে পারলে মেগা প্রকল্প, জনগণের প্রকল্প হবে না। যেকোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা ধরে রাখতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে রাজশাহী অঞ্চলের মানুষের জন্য কী কী করবেন জনসভায় সে বিষয়ে বলেন তারেক রহমান। ফারাক্কা ব্যারাজের বিপরীতে পদ্মা ব্যারাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, পদ্মা ব্যারাজ হলে সবাই সুবিধা ভোগ করবেন। সেই সঙ্গে রাজশাহীর আমের জন্য হিমাগার এবং কর্মসংস্থান তৈরি করা হবে। জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও বড় হয়েছিল, কিন্তু বরেন্দ্র প্রকল্প আজ বন্ধ। ক্ষমতায় গেলে এই প্রকল্প চালু করতে চাই, খাল খনন করতে চাই, পদ্মা নদী খনন করতে চাই। নির্বাচনে জয় পেয়ে ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে, ঝগড়া-ফ্যাসাদে যেতে চায় না। সেজন্য আমি কারও সমালোচনাও করছি না। আমি যদি কারও সমালোচনা করি, তবে কারও লাভ হবে? পেট ভরবে? কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সঠিক তদন্ত করে দেশের আইন অনুযায়ী বিচার করার আহ্বান জানান তিনি। নির্বাচনের বিষয়ে তিনি সতর্ক করে বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সবাই সতর্ক থাকুন, সজাগ থাকুন। বিগত ১৬ বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি। নিশি রাতের নির্বাচন দেখেছি, গায়েবি নির্বাচন দেখেছি, দেশের মানুষ ভোট দিতে পারেনি। পেরেছিলেন আপনারা? পারেননি, আপনারা ভোট দিতে। তারা চলে গেছে, যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তিনি বলেন, আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে। ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। কীভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কীভাবে বাধাগ্রস্ত করা যায়। এ জন্য পুরো উত্তরাঞ্চলের প্রত্যেকটি আসনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নামেন। দলের প্রধান হিসেবে এটিই তার প্রথম রাজশাহী সফর। এর আগে ২০০৪ সালে তিনি রাজশাহী এসেছিলেন। বিমানবন্দরে নামার পর কড়া নিরাপত্তার ভেতর দিয়ে তারেক রহমানকে আমচত্বর-সিটিহাট-তেরোখাদিয়া-লক্ষ্মীপুর-সিঅ্যান্ডবি-সার্কিট হাউজ হয়ে মাদ্রাসা ময়দানের সামনে দিয়ে শাহ মখদুম (রহ.)-এর মাজারে নিয়ে যাওয়া হয়। মাজার জিয়ারত শেষে ১টা ৫৫ মিনিটের দিকে তিনি মাদ্রাসা মাঠে জনসভাস্থলে যান। এ সময় হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তিনি। তখন নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। রাজশাহীতে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। ব্যানার-ফেস্টুন, স্লোগান আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রিয় নেতাকে একনজর দেখতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে জড়ো হন লাখো নেতাকর্মী। নগরীর বিনোদপুর, তালাইমারি, আলুপট্টি, সাহেববাজার, সিএন্ডবি এলাকাসহ বিভিন্ন জায়গায় সরেজমিন দেখা গেছে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। তাদের হাতে বিভিন্ন রঙের ক্যাপ, টি-শার্ট, দলীয় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পতাকা। ধানের শীষের স্লোগান দিচ্ছেন কর্মী-সমর্থকরা। আশপাশের উপজেলার কর্মী-সমর্থকরা আসেন বাস বা ট্রাকে চেপে। সমাবেশে রাজশাহী ছাড়াও নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতাকর্মীরাও আসেন।

office@ukantho.com


Photo

অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের জনগণের পাশে থাকার আশ্বাস সিপিসির

এফএনএস: বাংলাদেশের জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে অর্থনৈতিক উন্নয়ন...

Photo

এমপি মসিউর রহমানের কবর জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী কর্মসূচি শুরু করলেন এমএ মজিদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-২ আসনে (সদর-হরিণাকুন্ডু) বিএনপির...

Photo

ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে জসিম উদ্দিন...

Photo

ঝিনাইদহে আইসিটি বিষয়ক উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: তারুণ্যের উৎসব উপলক্ষে ঝিনাইদহে আইসিটি বিষয়ক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত