বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ইয়াবা পাচারের সময় ননদ-ভাবি গ্রেপ্তার

উচ্চকন্ঠ   28-Nov-2025   84

Photo

এফএনএস: বগুড়ায় পায়ের অ্যাংলেটে ইয়াবা পাচারকালের ননদ ও ভাবিকে গ্রেপ্তার হয়েছে। এ সময় তাদের কাছে দুই হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় রংপুরগামী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমান এ তথ্য দিয়েছেন। গ্রেপ্তার দুই নারী হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া গ্রামের রাজ্জাক সরদারের স্ত্রী দিপা আক্তার (৩০) ও তার ভাবি খুলনার রূপসা উপজেলার নৈহাটী গ্রামের কাউসার আলমের স্ত্রী নূর নাহার (৪০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপনে খবর পেয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের বাসে তল্লাশি করা হয়। এ সময় পাশাপাশি সিটে বসা টিকিটবিহীন দুই নারী রহস্যজনক আচরণ করলে ডিএনসি সদস্যদের সন্দেহ হয়। পরে তাদের শরীর তল্লাশি করলে দুই জনের পায়ে টেপ দিয়ে লাগানো অ্যাংলেটের ভেতরে দুই হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তখন দিপা আক্তার ও তার ভাবি নূর নাহারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলা করা হয়েছে। ডিএনসি কর্মকর্তা আরও জানান, মাদকপাচারে নারীদের ব্যবহার ও এ ধরনের অভিনব কৌশল উদ্বেগজনক প্রবণতা। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ননদ ও ভাবিকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

ধর্ষণে জড়িতদের কোনো রাজনৈতিক শেল্টার নেই: ঝিনাইদহে আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো....

Photo

জুলাই-আগস্টের বিচার বানচালে ষড়যন্ত্রের তথ্য-প্রমাণ পেয়েছি: চিফ প্রসিকিউটর

এফএনএস: জুলাই-আগস্টের বিচার বানচালে ষড়যন্ত্রের তথ্য-প্রমাণ হাতে রয়েছে...

Photo

কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মানসম্মত শিক্ষা, দক্ষ মানবসম্পদ, সমৃদ্ধ...

Photo

মাছ ধরতে গিয়ে মিলল নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

এফএনএস: নাটোরে নিখোঁজের একদিন পর আরিফুল ইসলাম (৬) নামে এক স্কুলছাত্রের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত