সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে আটক ১৩০৮ জন

উচ্চকন্ঠ   09-Feb-2025   29

Photo

গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীসহ আটক ৮২
এফএনএস: গাজীপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৮২ জনকে আটকের খবর পাওয়া গেছে; যাদের বিরদ্ধে আইনশৃঙ্খলা বিঘিœত করার চেষ্টার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক জানান, গত শনিবার রাত থেকে রোববার দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আাওয়ামী লীগের নেতাকর্মীসহ ৮২ জনকে আটকের খবর জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক। আটকদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের যুবলীগের যুগ্ম-আহŸ্য়য়ক মাসুদ মাহমুদ। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ৮২ জনকে আটক করা হয়েছে। তারা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন এবং তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘিœত করার চেষ্টার অভিযোগ রয়েছে। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক বলেন, অপারেশন ডেভিল হান্টে মহানগর এলাকা থেকে ৮২ জন আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘিœত করার চেষ্টার অভিযোগ রয়েছে। এদিকে সেনাবাহিনী ও র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছেন। তবে তাদের পক্ষ থেকে এখনও আটক বা গ্রেপ্তারের কোনো তথ্য পাওয়া যায়নি।
নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাসহ আটক ৭
এফএনএস: অপারেশন ডেভিল হান্টের প্রথমদিন নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতাসহ সাতজনকে আটক করেছে বলে খবর এসেছে। হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গত শনিবার রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- হাতিয়ার চরঈশ^র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আজাদ (৬৪), হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (২৬), ৩ নম্বর ওয়ার্ডের আব্দুস শহিদের ছেলে আবুল কালাম বিটু (৪৪), নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শগ্রামের আলাউদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৩১), তমরুদ্দি ইউনিয়নের মহিন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম প্রকাশ রাকছান (২৪), হাজী আব্দুল কাইয়ুমের ছেলে আবদুল মাজেদ পলাশ (৪৩) ও আব্দুল জাহের (৩৯)। অভিযানের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, হাতিয়া উপজেলায় নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৫ নম্বর চরঈশ^র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদকে ওছখালী পুরাতন বাজারের ২ নম্বর ওয়ার্ড থেকে আটক করে। পরে যৌথবাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করে আরও ছয়জনকে। অভিযানের সময় একটি প্লাস্টিকের হাতলযুক্ত ধারালো ছুরি, একটি ধারালো কুড়াল, দুটি কাঠের হাতলযুক্ত ধারালো ছুরি ও তিনটি ৩টি লম্বা তলোয়ার উদ্ধার করা হয়। ওসি এ কে এম আজমল হুদা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর হাতিয়া থানার এটি প্রথম অভিযান ছিল। আটকদের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নৌবাহিনী, কোস্টগার্ড নৌ পুলিশ ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
খাগড়াছড়িতে ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
এফএনএস: ডেভিল হান্ট অভিযানে খাগড়াছড়ির গুইমারায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। গত শনিবার রাতে গুইমারার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে গুইমারা থানা পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হচ্ছেন গুইমারার বড়পিলাক গ্রামের বাবুল মিজির ছেলে সোহাগ মিয়া, অহিদ মিয়ার ছেলে মো. সেলিম, মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রহিম ও আব্বাস আলীর ছেলে মো. আজিজুল। আটকদের মধ্যে সোহাগ মিয়া গুইমারার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং অন্যরা নিষিদ্ধ সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে গুইমারা থানায় মামলা রয়েছে। ওসি এনামুল হক চৌধুরী বলেন, আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অপারেশন ডেভিল হান্ট: কুমিল্লায় গ্রেপ্তার ৩
এফএনএস: অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিন থানার গ্রেপ্তার তিনজনই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী। গতকাল রোববার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার তিনজন হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদর দক্ষিণ উপজেলার একটি ইউনিয়নের সদস্য ফয়সাল তানভীর তামিম (১৭), মুরাদনগর উপজেলার ৫ নম্বর পূর্বধইর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক জীবন মিয়া (৪৫) ও দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের যুবলীগের সদস্য আলাউদ্দিন অজি (৪৮)। গ্রেপ্তারদের মধ্যে তামিমকে শিশু আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জীবন মিয়ার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা রয়েছে। আর আলাউদ্দিন অজি ৫ আগস্ট উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে গুলি করে বাবু নামের একজনকে হত্যার মামলায় এজাহারনামীয় আসামি। পুলিশ কর্মকর্তা আরাফাতুল ইসলাম বলেন, আমরা অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছি। অভিযান চলমান।
রংপুরে গ্রেপ্তার ১৯
এফএনএস: অপারেশন ডেভিল হান্টের প্রথমদিনেই রংপুর মহানগরীসহ বিভাগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এর মধ্যে মহানগরীতে পাঁচজন ও বিভাগে ১৪ জন রয়েছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টাসহ নাশকতা, পরিকল্পনা এবং অর্থ জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। এরা সবাই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তাদের নামে মামলা রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার মধ্যরাত থেকে গতকাল রোববার ভোর ৬টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাজহাটে দুই ও কোতোয়ালি, হারাগাছ এবং মাহিগঞ্জ থানা এলাকা থেকে একজন করে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানান, রেঞ্জের আওতাধীন আট জেলার মধ্যে কুড়িগ্রামে ছয়, দিনাজপুরে তিন, ঠাকুরগাঁওয়ে দুই ও গাইবান্ধা, পঞ্চগড় এবং লালমনিরহাট থেকে একজন করে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামে আ.লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ জন গ্রেপ্তার
এফএনএস: চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত চট্টগ্রাম নগরীর ১৬ থানায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাইদুল ইসলাম (৩৫), মো. জাহিদুল ইসলাম প্রকাশ রনি (১৯), শহিদুল আলম (২৭), শামছু আলম (৩০), জাহাঙ্গীর আলম (৪৫), প্রিয়তোষ চৌধুরী (৬২), ইমামুল হক (২৮), মো. পাভেল (৩০), মো. মনিরুজ্জামান রিয়াদ (৩৯), মো. সুমন (২৯), মো. তামজিদ হোসেন (২১), মো. নাঈম গাজী (২১), মো. কচির উদ্দিন লিটন (৩৮), ইশতিয়াক ওয়াসিফ (২৫), রাসেল আহামদ (৩৮), মো. জুয়েল (৩০), মো. ইসমাইল হোসেন (৩৬), মোহাম্মদ ইদ্রিস (৩৬) ও হাজী মো. ইব্রাহিম শরিফ (৪৯)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী একাধিক মামলার আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্র লীগের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গাইবান্ধায় আ.লীগ নেতা আটক
এফএনএস: অপারেশন ডেভিল হান্টের প্রথমদিন গাইবান্ধার সাঘাটা থেকে সিরাজুল ইসলাম (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে উপজেলার সাঘাটা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সাঘাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। সাঘাটা বাজার এলাকার মৃত কোরবান আলীর ছেলে সিরাজুল ইসলাম। গতকাল রোববার গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি শাহিনুর ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্টে সাঘাটা থানা পুলিশের সহযোগিতায় নাশকতার পরিকল্পনাকারী হিসেবে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। মামলা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চলমান রয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে অভিযানেও বিক্রি বন্ধ হয়নি অবৈধ চায়না দুয়ারী জাল: হুমকির মুখে দেশীয় প্রজাতির মাছ

আরিফ মোল্ল্যা, নিজস্ব প্রতিবেদক: বর্ষায় চারিদিকে থৈ থৈ করছে পানি। মাঠ-...

Photo

কালীগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ইউএনও'র নিকট মালিকপক্ষের আবেদন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানা রোড এলাকায়...

Photo

মাদকসেবী বখাটে সন্তানকে পুলিশে দিলেন বাবা

এফএনএস: লাগামহীন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত সন্তানকে পুলিশের...

Photo

শৈলকূপা বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্টে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত