বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার, উদ্ধার ৮ কম্পিউটার

উচ্চকন্ঠ   17-Oct-2026   12

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত আটটি কম্পিউটার মনিটর, আটটি সিপিইউ, দুটি ইউপিএস ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে পুলিশের অভিযানের সময় তাঁদের আরেক ছেলে পালিয়ে যান।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) মহেশপুর উপজেলার পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের ফাতেউল আলম ও তাঁর ছেলে আকাশ রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামের একটি বাড়িতে বসে অনলাইন জুয়া পরিচালনা করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ফাতেউল আলম ও তাঁর ছেলে আকাশ রহমানকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের আরেক ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত আটটি কম্পিউটার মনিটর, আটটি সিপিইউ, দুটি ইউপিএস ও দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

office@ukantho.com


Photo

নবগঙ্গা নদী রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিজ হাতে কচুরিপানা পরিষ্কারে বিএনপি নেতা মজিদ বিশ্বাস

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত...

Photo

নড়াইল প্রেসক্লাবের কমিটি গঠন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক...

Photo

১৭ বছর পর নিয়োগের রায় পেলেন ২৭তম বিসিএস-এর ১১৩৭ জন

এফএনএস: ২৭তম বিসিএস পরীক্ষার ১৭ বছর পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে...

Photo

কালীগঞ্জে পুলিশকে চ্যালেন্জ মাদকসেবীর, ডোপ টেষ্টে পজিটিভ হওয়ায় কারাদন্ড

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মাদক সেবনের অপরাধে দুই জনকে গ্রেফতার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত