বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

হাদির ওপর হামলা বাংলাদেশের ওপরই হামলা: সালাহউদ্দিন

উচ্চকন্ঠ   13-Dec-2025   56

Photo

এফএনএস:ওসমান হাদির ওপর এ হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরই হামলা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ওসমান হাদির ওপর এ হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরই হামলা। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচন তফসিল ঘোষিত হয়েছে ১০ তারিখ। তার পরদিনই বাংলাদেশের একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর ওপরে প্রাণনাশের হামলা হলো। হামলার ধরন দেখে বোঝা যায়, এটা একটা পেশাদার, প্রফেশনাল খুনির কাজ। তিনি আরও বলেন, এখন ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি তাকে (হাদিকে) জীবিত রাখেন, বাঁচিয়ে রাখেন, সুস্থতা দেন। সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা ঐক্যটা দেখাতে চাই, ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যটাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। এর মাধ্যমেই আমরা এ ধরনের জাতীয় সংকট রুখতে পারব। গণতান্ত্রিক শক্তিগুলো যদি গণতান্ত্রিক রাজনৈতিক জোটে ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের মধ্যে বিভেদ না থাকে, তবে জাতীয়ভাবে যেকোনো ধরনের সন্ত্রাস ও ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব বলেও তিনি জানান। বিএনপির এই নেতা আরও বলেন, আমরা জানি, এই অপশক্তি দেশের ভেতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয়। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানিয়েছি। ইনকিলাব মঞ্চের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল শনিবার তাদের সভা চলছিল এবং রোববারও সোমবার শাহবাগ বা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশের আহ্বান জানানো হতে পারে। সেখানে সর্বাত্মক অংশগ্রহণের বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যাবো। প্রার্থীদের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এ ধরনের কোনো আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে সরকারের দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে এবং জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, যৌথবাহিনী, সরকার, জনগণ ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাল্লাহ এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তাকে নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা যুবলীগ নেতার মালিকানা নিয়ে ‘গুজব’

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরে ‘বন্ড ক্লথিং হাউস’...

Photo

কালীগঞ্জের আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের ঐতিহ্যবাহী...

Photo

হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় গ্রামে গ্রামে ধানের শীষে ভোট প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র...

Photo

ঘরে পড়ে ছিল গৃহবধূর লাশ, সন্তানদের নিয়ে পলাতক স্বামী

এফএনএস: নারায়ণগঞ্জের ফতুল্লায় লাকি আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত