রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সাধু সাবধান!

উচ্চকন্ঠ   14-Jan-2026   279

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন কথিত এক সাংবাদিক সম্মেলনে দীর্ঘ আওয়ামী দুঃশাসনের সময়ে নির্যাতনের শিকার হয়ে বনে বাঁদাড়ে রাত্রী যাপনের দুঃসহ দিনের কথা স্মরণ করে হাজারো ত্যাগী নেতাকর্মীদের নাম উল্লেখ না করলেও তার দু’পাশে বসা দীর্ঘ বছর আরাম আয়েশে কাটিয়ে দেওয়া দু’জন কথিত বিএনপি নেতার নাম উচ্চারণ করে তাদেরকে ত্যাগীদের কোটায় ফেললে উপস্থিত সাংবাদিক ও ত্যাগী নির্যাতিত বিএনপি নেতা-কর্মীরা তার কথায় হতবাক ও হতবিহŸল হয়ে পড়েন। ফলে রাশেদ খাঁনের মুখে উচ্চারিত কথায় বিএনপি কর্মীরা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন রাশেদ খাঁন নির্বাচিত হলে তারা কতটুকু মূল্যায়িত হবেন। ইতিমধ্যে রাশেদ খাঁন যাদেরকে সুন্দরী বউয়ের মতো পাশে বসিয়ে অতিরিক্ত মূল্যায়নে নির্বাচনি শুভেচ্ছা বিনিময় করে চলেছেন তাদেরকে দেখে কালীগঞ্জবাসীর চোখ ছানাবড়া হয়ে উঠেছে। কারণ এসব গণবিচ্ছিন্ন পরিত্যাক্ত নেতারা ইতিপূর্বেও কতিপয় প্রার্থীর শুভেচ্ছা বিনিময় পর্বে অংশ গ্রহণ করেছিলেন। এসব কথিত বিএনপি নেতারা অনেক ঘাট মাড়িয়ে অবশেষে রাশেদ খাঁনের ঘাড়ে সওয়ার হয়েছেন। যতদুর জানা গেছে, রাশেদ খাঁন কালীগঞ্জের স্থানীয় বাসিন্দা না হওয়ার সুযোগে এসব ‘আল্লার ওলিরা’ রাশেদ খানের কাছে নিজেদের কর্তৃত্ব জাহির করে তার আস্থাভাজন হয়ে উঠেছে। ইতিমধ্যে কথিত সাংবাদিক সম্মেলনে তাদের গোমর ফাঁস হবার ভয়ে কালীগঞ্জে কর্মরত বিএনপি মনোভাবাপন্ন অনেক সিনিয়র সাংবাদিকদের আমন্ত্রন জানাননি। ফলে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ৫ আগষ্টের পরে নব্য ও কথিত এসব স্টাইলমার্কা বিএনপি নেতাদের ভাবভঙ্গি ও বাচনভঙ্গিতে ইতিমধ্যেই অতিষ্ট হয়ে উঠেছেন বিএনপির কর্মী-সমর্থকরা।
এমনিতেই দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও জুলুম নির্যাতনের শিকার হয়েও কাঙ্খিত কোন নেতা মনোনয়ন না পাওয়ায় তারা ক্ষুব্ধ ও মনোক্ষুন্ন। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তথাপিও দলের চেয়ারম্যান মনোনীত প্রার্থীকে আপন করে নিয়েছেন। কিন্তু কালীগঞ্জ বিএনপির গণবিচ্ছিন্ন তথাকথিত নেতাদের কথায় ও পরামর্শে রাশেদ খাঁন আচ্ছন্ন হয়ে পড়ায় আস্তে আস্তে তার ভোটের অংক কমছে বই বাড়ছে না। অতএব রাশেদ খানের প্রতি সচেতন মহলের পরামর্শ- সাধু সাবধান!

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস...

Photo

ঘরের আড়াই ঝুঁলছিল যুবকের মরদেহ, স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুু উপজেলার...

Photo

ঝিনাইদহে লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস পালন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩তম তিরোধান...

Photo

মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় যুবক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত