রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ট্রাফিক পুলিশের নাকে ঘুষি মেরে গ্রেফতার ছাত্রদল নেতা

উচ্চকন্ঠ   02-Mar-2025   45

Photo

এফএনএস: সড়কে মোটরসাইকেল রাখার কারণে যানজটের সৃষ্টি হওয়ায় সেটা সরাতে বলেন ট্রাফিক পুলিশের এক সদস্য। এ নিয়ে যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলামের সঙ্গে এক কনস্টেবলের বাগবিতÐা হয়। একপর্যায়ে সেই কনস্টেবলের নাকে ঘুষি মেরে বসেন ওই ছাত্রদল নেতা। ওই ঘটনায় ভুক্তভোগী কনস্টেবল বাদী হয়ে কোতোয়ালি থানায় ছাত্রদল নেতা শাওন ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যার দিকে ট্রাফিক পুলিশ সদস্য (কনস্টেবল নম্বর ১৭১১) শরিফুল ইসলাম যশোর শহরের জেল সড়কে ল্যাবএইড হাসপাতালের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় রাস্তার ওপর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন ছাত্রদল নেতা শাওন। রাস্তায় যানজট সৃষ্টি হলে ওই পুলিশ সদস্য তাকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলেন। এ সময় শাওনের সঙ্গে পুলিশ সদস্য শরিফুলের বাগবিতÐা হয়। একপর্যায়ে শাওন তার মুখে ঘুষি মারেন। ধস্তাধস্তিতে শরিফুলের পোশাকও ছিঁড়ে যায়। পরে ট্রাফিক পুলিশের অন্য কয়েকজন সদস্য ঘটনাস্থলে এসে শাওনকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করেন। এ বিষয়ে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মাফুজুর রহমান বলেন, ‘সড়কের ওপর ছাত্রদল নেতা শাওন মোটরসাইকেল রেখে যানজট সৃষ্টি করছিলেন। সেখানে দায়িত্বরত কনস্টেবল শরিফুল তাকে মোটরসাইকেল সরাতে বলেন। তখন শাওন বলেন, চিনিস আমাকে, আমার মোটরসাইকেল ট্রাফিক সার্জেন্টও সরাতে পারে না। আর তুই! এ কথা বলেই তার নাকে ঘুষি মারেন শাওন।’ তিনি আরও বলেন, ‘শরিফুলের নাক ফেটে রক্ত বের হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। কোতোয়ালি থানায় এ বিষয়ে মামলা হয়।’

office@ukantho.com


Photo

নারী সংবাদকর্মীকে হেনস্তা, গ্রেপ্তার ৩

এফএনএস: রাজধানীর বনশ্রী এলাকায় নারী সংবাদকর্মী রাফিয়া তামান্নাকে...

Photo

ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের লাশ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা...

Photo

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪...

Photo

ইসিকে ভাগ করে নিয়েছে বিএনপি-জামায়াত-উপদেষ্টারা: নাসির পাটওয়ারী

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত