সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বৈষম্যহীন পে-স্কেল বাস্তবায়নের দাবীতে হরিণাকুণ্ডুতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

উচ্চকন্ঠ   06-Feb-2026   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বৈষম্যহীন ৯ম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবীতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সরকারি কর্মচারীদের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দোয়েল চত্বরে বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদের হরিণাকুণ্ডু উপজেলার শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। এতে সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম ও জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আমির হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা জাতীয় নির্বাচনের আগেই পে-স্কেল ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান। দ্রুত দাবী মানা না হলে কর্ম বিরতিসহ কঠোর আন্দোলনের কর্মসুচী পালনের হুশিয়ারি দেন বক্তারা।

office@ukantho.com


Photo

আ. লীগ ও তার দেশি-বিদেশি দোসরদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: সুফিয়ান

এফএনএস: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন,...

Photo

একটি পক্ষ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় আমাদের দিচ্ছে: হাসনাত

এফএনএস:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠকহাসনাত...

Photo

মহেশপুরে কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসন...

Photo

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

এফএনএস: মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত