সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মহেশপুর বিজিবি কর্তৃক মাদকদ্রব্য এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বাংলাদেশী নাগরিক আটক

উচ্চকন্ঠ   12-Apr-2025   30

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ নিমতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৭৪/২-এস হতে বুধবার বিকাল আনুমানিক ২.১৫ মিনিটের সময় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাঙ্গের পোতা গ্রামের মাঠের ভুট্টা ক্ষেতের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ একরামুল হক এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/১৬-আর হতে বুধবার সন্ধ্যা আনুমানিক ৭.৩৫ মিনিটের সময় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর গোলাপ বাগানের সামনে পাকা রাস্তার উপর নায়েব সুবেদার মোঃ আবুল হাসান খান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী নাগরিক শিমুল মল্লিক (৪৭) নামের একজনকে আটক করে। আটককৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার রাউজান থানার ডাবুয়া গ্রামের অরুন মল্লিকের ছেলে জানান।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিমান্তে পৃথক দুটি অভিযানে আসামীবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার ও বাংলাদেশী নাগরিক শিমুল মল্লিক নামের একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

office@ukantho.com


Photo

মাফিয়া-স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র জনগণ মেনে নেবে না: নাহিদ

এফএনএস: মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র- এসব...

Photo

জুলাই বিপ্লবকে কটুক্তি করে ফেসবুকে পোস্ট করায় নড়াইলে ছাত্রলীগ নেতা আটক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে জুলাই বিপ্লবকে নিয়ে...

Photo

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে...

Photo

লক্ষ্মীপুরে নির্বাচনি প্রচারণার প্রথম দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষ

এফএনএস: লক্ষ্মীপুর সদর উপজেলায় নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই জামায়াতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত