সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

উচ্চকন্ঠ   10-May-2025   50

Photo

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপিসহ বেশকিছু রাজনৈতিক দল ও সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তিন দিন ধরে টানা কর্মসূচি পালন করছে। শুক্রবার থেকে শাহবাগ বক্লকেড কর্মসূচি পালিত হচ্ছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, এ ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য যে, ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। চলমান তদন্তে সহযোগিতা করার পরিবর্তে, দলটি দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করার জন্য স্পষ্টতই চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের শুক্রবারের ওই বিবৃতির পর শনিবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক...

Photo

ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে...

Photo

স্ত্রীর প্রতারণার শিকার হয়ে দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার প্রতিজ্ঞায় কানে ধরে উঠবস

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: স্ত্রীকে সর্বস্ব দিয়েও ধরে রাখতে...

Photo

পঞ্চগড়ে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

এফএনএস: পঞ্চগড়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জাবেদ উমর জয় (১৯) নামে ছাত্রদলের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত