সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

থানার টয়লেটে পাওয়া গেল এএসআইয়ের লাশ

উচ্চকন্ঠ   23-Nov-2025   122

Photo

এফএনএস: চট্টগ্রাম নগরের চকবাজার থানার শৌচাগার থেকে মো.অহিদুর রহমান নামের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। তিনি নোয়াখালীর কবির হাট থানার বনি দত্ত এলাকার মো.শহীদুল্লাহর ছেলে। চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজের হোসাইন বলেন, রাতে থানায় ডিউটি করে সকাল নয়টার দিকে বাসায় চলে গিয়েছিলাম। এসময় ওসি কল দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বলেন। সেখানে গিয়ে এএসআই মো.অহিদুর রহমানের মৃত্যুর ঘটনা জেনেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে মো.অহিদুর রহমানকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে-তা ময়নাতদন্তে জানা যাবে। এ বিষয়ে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মো. আলমগীর জানান, রাতের ডিউটি শেষে সকালে শৌচাগারে গোসল করতে ঢুকেছিল। পরে সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অহিদুর আগে বরিশাল ছিল। তার পরিবারও বরিশালে থাকে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রয়েছে।

office@ukantho.com


Photo

ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

এফএনএস: অন্তর্র্বতী সরকারের গঠন করা ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন...

Photo

হরিণাকুন্ডুতে মতবিনিময় সভায় নব-নির্বাচিত সংসদ সদস্য আবু বকর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-২ আসনের নব-নির্বাচিত সংসদ...

Photo

শৈলকুপায় মধ্যরাতে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫ জন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে...

Photo

বিপ্লবী বাঘা যতীন: অরক্ষিত পৈতৃকভিটায় বিস্মৃত এক বিপ্লবী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত