অপরাধ
আত্রাই নদীর পাড়ে অবৈধ মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট, ট্রাক্টর জব্দ
উচ্চকন্ঠ 28-Jun-2026 36
এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের খুদিয়া ডাঙ্গা মৌজায় আত্রাই নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অভিযোগের অভিযুক্ত সোহেলকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে মাটি বোঝাই একটি ট্রাক্টর আটক করে জব্দ করা হয়।
প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি কাটার ঘটনায় অভিযুক্ত সোহেলের বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
office@ukantho.com