সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে দুই হাজার নারী কর্মীর ইফতার সমাবেশ- নৈতিক সমাজ গঠনে ঐক্যের ডাক

উচ্চকন্ঠ   17-Mar-2026   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে প্রায় দুই হাজার নারী কর্মীর অংশগ্রহণে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ) সকাল ১১টার দিকে বাজার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তারা নৈতিকতা, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার ভিত্তিতে একটি আদর্শ সমাজ গঠনে নারীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ইউনিয়ন সভানেত্রী নিলীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের দায়িত্বশীলা মাসুমা পারভীন। বিশেষ অতিথি ছিলেন জেলা সভানেত্রী ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ইয়াসমীন আরা এবং থানা সভানেত্রী তাসলিমা। বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে নারীদের এগিয়ে আসতে হবে এবং সংগঠিতভাবে মানবকল্যাণে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নারী কর্মীর উপস্থিতি সমাবেশটিকে প্রাণবন্ত করে তোলে।
সমাবেশটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন আমীর মোক্তার হোসেন, সেক্রেটারি হায়দার আলী, যুব বিভাগের সভাপতি তুহিন, সেক্রেটারি আক্তার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি ইব্রাহিম এবং ইউনিয়ন শিবিরের সভাপতি নাহিদ ইসলাম ও সেক্রেটারি হামিদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

গার্মেন্টস শিল্পে অস্থিরতা মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

এফএনএস: অন্যায্য ও অযৌক্তিক দাবির নামে গার্মেন্টস শিল্পে অস্থিরতা...

Photo

মহেশপুরে কৃষকের ছদ্মবেশে দু,ডাকাত আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে কৃষকের...

Photo

ঝিনাইদহে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...

Photo

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত