রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে: ডা. জাহিদ

উচ্চকন্ঠ   03-Sep-2025   52

Photo

এফএনএস: আগামী জাতীয় নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ১১টায় দিনাজপুরের হিলিতে এক আলোচনা সভায় তিনি এ শঙ্কা প্রকাশ করেন। এর আগে তার নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি হিলি স্থলবন্দর এলাকার প্রধান প্রধান সড়ক ঘুরে চারমাথা মোড়ে এসে শেষ হয়। এসময় বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন, আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মের কর্মসংস্থানের বাংলাদেশ। চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে চায় বিএনপি। সম্প্রতি দেশে অনেকে বিভিন্ন কথা বলে নির্বাচনকে প্রভাবিত করে নির্বাচনে বিঘœ সৃষ্টি করার চেষ্টা করছেন। এসব ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। ঐক্যবদ্ধ জাতির কাছে কোনো ষড়যন্ত্র সফল হয় না বরং জনগণ বিজয়ী হয়। অতএব সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আনন্দ র‌্যালি ও আলোচনা সভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

যারা একাত্তর মানে না, তাদের ভোটে দাঁড়ানোর যোগ্যতা নেই: বুলু

এফএনএস: যারা একাত্তর মানে না, এদেশে তাদের ভোটে দাঁড়ানোর কোনও যোগ্যতা...

Photo

ঝিনাইদহে মাদক সেবনের অপরাধে ৩ শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি চার রাস্তার...

Photo

ঝিনাইদহে স্কুলের পাশেই তামাক বাইন সেন্টার ও ইটভাটা: দূষণে অসুস্থ ২১৬ শিক্ষার্থী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ রোডের...

Photo

কালীগঞ্জের নদীগুলো কচুরিপনা ও অবৈধ দখলদারদের দখলে: হুমকির মুখে পরিবেশ, বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ

আরিফ মোল্ল্যা, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা উপর দিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত