রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

উচ্চকন্ঠ   01-Jun-2025   51

Photo

এফএনএস: জুলাই অগাস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে তিন জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হলো। গণহত্যার নির্দেশনা, প্ররোচনা, উসকানিসহ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলাটিতে তিনজন অভিযুক্তের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার রয়েছেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রোববার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই মামলায় পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক আছেন। আগামী ১৬ জুন এই মামলার তিন আসামিকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই গণ-অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। তারপর এই ঘটনায় প্রথম বিবিধ মামলা হয় ট্রাইব্যুনালে। সেই বিবিধ মামলার ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এখন ট্রাইব্যুনালে এটি মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগে শেখ হাসিনাসহ এই তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। গত ১২ মে এই মামলায় চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিয়ম অনুযায়ী, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রথমে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর চিফ প্রসিকিউটর সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেন এবং আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করেন। পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মোট তিনটি মামলা হয়। এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো। এ ছাড়া আওয়ামী লীগ শাসনামলের সাড়ে ১৫ বছরে গুম-খুনের ঘটনায় একটি মামলায় তাঁকে আসামি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অপর মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকান্ডের ঘটনায়।

office@ukantho.com


Photo

ঝিকরগাছায় সাংবাদিক বাবুর নামে অপপ্রচারের অভিযোগে ৫ কোটি টাকার মানহানির মামলা

ভ্রাম্যমান প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও স্বেচ্ছাসেবী...

Photo

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি প্রার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে...

Photo

মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের...

Photo

আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি অহেতুক চাপ: মির্জা ফখরুল

এফএনএস: সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত