মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

অবশেষে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রনি সহ যুবদল নেতাদের নামে অপহরণ ও চাঁদাবাজীর মামলা

উচ্চকন্ঠ   16-Jun-2025   47

Photo

নিজস্ব প্রতিবেদক: অবশেষে বারোবাজারের চাঞ্চল্যকর চাঁদাবাজী, অপহরণ ও মারপিটের অভিযোগটি আমলে নিয়ে মামলা দায়ের হয়েছে।
জানাযায়, ১১ই জুন বারোবাজারের বাদেডিহি গ্রামের ভাড়াবাড়িতে বসবাসরত মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের শাহ আসাদুজ্জামান তপন নামের এক ব্যবসায়ীকে তার ভাড়াবাড়ির সামনে থেকে একই গ্রামের আব্দুল করিম, বাদুরগাছা গ্রামের সবুজ অস্ত্রের মুখে মটর সাইকেলে অপহরণ করে ঠিকডাঙ্গা দাসপাড়ার মাঠে নিয়ে যায়। সেখানে আগে থেকে উপস্থিত পিরোজপুর গ্রামের শরিফুল, হামিদ ড্রাইভার ও ইয়াসিন সহ মিঠাপুকুর গ্রামের তানভির রনি, বাদুরগাছা গ্রামের রিয়াজ ও ঠিকডাঙ্গা গ্রামের স্বপনসহ অজ্ঞাত ৩/৪ জন আসাদুজ্জামান তপনকে বেদম মারপিট ও জখম করে। এসময় অপহরণকারীরা অস্ত্রের মুখে তাকে হত্যার ভয় দেখিয়ে ২ লক্ষ টাকা দাবী করে। জীবনের ভয়ে নিরুপায় হয়ে ঐ রাতেই অপহরণকারীদের দাবী মতে একাধিক বিকাশ নম্বরে পর্যায়ক্রমে ২ লক্ষ টাকা তার আত্মীয়রা প্রদান করে। যা রঘুনাথপুর বাজারের বিকে ষ্টোর নামে বিকাশের দোকান থেকে উক্ত টাকা অপহরণকারীরা উত্তোলন করে। অপহৃত ব্যবসায়ী আহত অবস্থায় জীবন বাঁচাতে আত্মগোপনে চলে যায়। অবশেষে তার শ্যালক সৌরভ কালীগঞ্জ থানায় অপহরণকারীদের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনাটি উচ্চকন্ঠ নিউজসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হলে প্রশাসন নড়ে চড়ে বসে। স্থানীয় থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাটি তদন্তের জন্য বারোবাজার পুলিশ ফাঁড়ির আইসি এস.আই জাকারিয়া মাসুদকে দায়িত্ব দেন। তদন্ত শেষে অভিযোগটির প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় স্থানীয় থানায় নথিভুক্ত করা হয়েছে। এ ব্যাপারে অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদারের সাথে আলাপ করলে তিনি জানান অভিযোগটি আমলে নিয়ে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অভিযুক্তদের মধ্যে তানভির রনি জেলা ছাত্রদলের সহ-সভাপতি; অন্যরা স্থানীয় যুবদলের নেতাকর্মী।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের...

Photo

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের...

Photo

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তন; আজকের পদক্ষেপ আগামীর...

Photo

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত