শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন

উচ্চকন্ঠ   03-May-2026   59

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মিথ্যা ও ভিত্তিহীন চাঁদা দাবির খবরের প্রতিবাদে সাংবাদিক সন্মেলন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যাণ ফান্ড। রোববার বেলা ১১ টায় কালীগঞ্জ সাবরেজিষ্টি অফিসের পাশে দলিল লেখকদের অফিসে ওই সংবাদ সন্মেলন করা হয়।
কালীগঞ্জ দলিল লেখক কল্যাণ ফান্ড এর আয়োজনে সাংবাদিক সন্মেলনে অত্র সংগঠনের সদস্য সচিব আজিজুল লস্কর জানান, একটি মহল তাদের সংগঠনের নামে মিথ্যা লিফলেট ও প্রপাগন্ডা ছড়াচ্ছে। যা পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তিনি বলেন, তাদের সংগঠনের নাম ব্যবহার করে একটি মহল জমি রেজিষ্টিতে লাখ প্রতি দুই হাজার থেকে অতিরিক্ত টাকা নিবে মর্মে একটি ভূয়া লিফলেট ছড়িয়েছে। ওই লিফলেটটি তাদের করা নয়। তারা শুধুমাত্র জমি রেজিষ্টি প্রতি দলিলে লেখকদের পারিশ্রমিক বাবদ দুই হাজার টাকা নিবেন বলে জানান তিনি। এর বাইরে সাধারন মানুষের নিকট থেকে কোন টাকা তারা কখনও নিবে না।
সাংবাদিকদের প্রশ্নোউত্তরে সংগঠনের আহব্বায়ক ফারুক হোসেন জানান, দলিল লেখকদের দুঃসময়ে পাশে থাকার উদ্দেশ্য নিয়ে দু’মাস আগে সংগঠনটি প্রতিষ্টা করা হয়েছে। অত্র উপজেলার প্রায় ৮০ জন দলিল লেখকের মধ্যে ইতিমধ্যে ৬০ জন সংগঠনভূক্ত হয়েছেন। তিনি বলেন, জমি রেজিষ্টিতে তাদের দলিল প্রতি পারিশ্রমিকের দুই হাজার টাকার মধ্যে একটি অংশ কল্যান ফান্ডে জমা হবে। যা প্রতি সপ্তাহে কিছু টাকা ফান্ডে জমা রাখা ব্যাতিত লেখকদের মধ্যেই শ্রেনীভেদে বন্ঠন করা হবে। তিনি বলেন, সবেমাত্র সংগঠনটির যাত্রা শুরু হলেও এখনো কোন লেখকদের নিকট থেকে একটি টাকাও নেওয়া হয়নি। তিনি জোর দিয়েই বলেন, অত্র সংগঠন কোন জমি ক্রেতা বিক্রেতার নিকট থেকে একটি টাকাও তারা নিবে না। অথচ একটি মহল তাদের সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে ভূয়া টাকা আদায়ের লিফলেট ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন। যা নিয়ে সংবাদ প্রচারে কয়েকজন রাজনৈতিক নেতার নামও ব্যবহার করা হয়েছে। তারা এমন বিষয়টি নিন্দা জানান।
সাংবাদিক সন্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সিনিয়র দলিল লেখক,আব্দুস ছাত্তার, রন্জন কুমার, কওছার আলী, রেজাউল ইসলাম, নজরুল ইসলাম ও আমজাদ হোসেন প্রমুখ।

office@ukantho.com


Photo

জুলাইয়ের সঙ্গে বেইমানি করলে ছাড় নয়: ডা. শফিকুর

এফএনএস: জুলাই বিপ্লবের শহীদদের রক্ত এবং জনমানুষের আকাঙ্ক্ষার সঙ্গে...

Photo

ঝিনাইদহে শেষ হলো জাহানারা জাবেদ ফাউন্ডেশনের মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জাহানারা জাবেদ ফাউন্ডেশনের...

Photo

ইউনূস-তারেক বৈঠকে ‘কালো মেঘ’ দূর হবে: জাহিদ

এফএনএস: লন্ডন সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ...

Photo

নারায়ণগঞ্জে মোটরসাইকেল আটকে গুলি করে-কুপিয়ে ছিনতাই

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই যুবকের ওপর হামলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত