রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শত বছরের চলমান গ্রামের রাস্তা আঁটকে দেওয়ায় পাঁচ গ্রামের মানুষ বিপাকে

উচ্চকন্ঠ   20-Apr-2025   39

Photo

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ক্ষমতার জোরে অবৈধভাবে সুবিদপুর থেকে বহিরগাছি সংলগ্ন রাস্তা আঁটকে দিয়েছে সুবিদপুরের মৃত ইছাহাকের ছেলে পলাশ। পলাশ বর্তমানে সিঙ্গাপুর প্রবাসী। তিনি অবৈধভাবে সরকারী রাস্তার জমি দখল করতে স্থানীয় নেতা জসিম মেম্বার (বহিরগাছি), তাঁর বন্ধু বগেরগাছি গ্রামের বিপুলকে কে অর্থ প্রদান করেছে বলে অভিযোগ রয়েছে।
জসিম মেম্বার নিজেই রাস্তায় মাটি ফেলার জন্য পলাশকে সহযোগিতা করেছে। পরে আমিন এনে জমি মাপযোগ করার পরে জানা যায় যে, পলাশ জোরপূর্বক উক্ত গ্রামের কুদ্দুস আলীর জমি দখল করতে চেয়েছিল।
গ্রামবাসীর তীব্র প্রতিবাদে ব্যর্থ হয়ে গ্রামবাসীর উপরে ক্ষিপ্ত হয়ে তাঁদেরকে শাস্তি দিতে রাস্তা মাটি দিয়ে ভরাট করে মাঝখানে বেড়া দিয়ে সরকারি রাস্তা আঁটকে দেয় এবং সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি প্রদান করে।
রাস্তা বন্ধের ফলে সুবিদপুর, বহিরগাছি, মাঠপাড়া, নওদাপাড়ার মানুষ ধান কাটার পরে ও গাড়ি নিয়ে রাস্তায় প্রবেশ করতে না পেরে চরম বিপাকে পড়েছে।
গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় নেতাদের মদদেই এগুলো করা হচ্ছে। স্থানীয় জনগণ বিষয়টির দ্রুত সুরাহার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

office@ukantho.com


Photo

গাজীপুরে হাত-পা বাঁধা যুবককে খাদে ফেলে পালালো দুর্বৃত্তরা

এফএনএস: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় হাত-পা বাঁধা অবস্থায় মোজাম্মেল...

Photo

গত ১৬ বছর বিদেশি অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হতো: সারজিস আলম

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,...

Photo

শব্দচয়ন অনাকাঙ্খিত, হেফাজতের দুঃখপ্রকাশ

এফএনএস: হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত গত ৩ মের মহাসমাবেশে দুই বক্তার...

Photo

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এফএনএস: কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক পান ব্যবসায়ীকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত