রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে যাত্রীবাহি পরিবহনের বক্সে ছাগী বহন: জরিমানা ৫০ হাজার টাকা

উচ্চকন্ঠ   23-Apr-2026   58

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পশুর প্রতি নিষ্ঠুর আচরনের অভিযোগে ছাগল ব্যাবসায়ী ও যাত্রীবাহি পরিবহনের চালকসহ ৪ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে শহরের মেইন বাসষ্টানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক ওই জরিমানা আদায় করেন।
জানা যায়, কালীগঞ্জ পৌর এলাকার শিবনগর গ্রামের ছাগল ব্যবসায়ী মিলন হোসেন সেনমার্টিন পরিবহনের ল্যাগেজ বক্সের মধ্যে ১২টি ছাগী ও দুইটি কাটুনে একুশ কেজি মাংশ চট্রগ্রামে নিয়ে যাচ্ছিল। এমন খবর পেয়ে সহকারী কমিশনার (ভ’মি) নেতৃত্বে প্রশাসনের একটি টিম বাস টার্মিনালে অভিযান চালায়। এ সময় কালীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ওই পরিবহনের বক্স থেকে ছাগী ও মাংশ উদ্ধার করা হয়। এরপর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে এসে মাংশ পরিক্ষা নিরিক্ষা করেন। তিনি জানান, পশু পরিবহনে অমানবিক আচরন করা হয়েছে। এ অভিযোগে ২০১৯ এর ১৬ (ক) ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ছাগী ব্যবসায়ী মিলন, পরিবহনের ড্রাইভার রবিউল ইসলাম, সুপারভাইজার নাছিম ও হেলপার রাসেল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট জানান, উন্মুক্ত ট্রাকে করে পশু পরিবহনের নিয়ম রয়েছে। কিন্তু ছাগী ব্যবসায়ী ও ওই পরিবহনের ষ্টাফরা ল্যাগেজ বক্সে করে পশু নিয়ে যাচ্ছিল। যা অমানবিক ও পশুর প্রতি নিষ্টুরতা। এ কারনে প্রানী সুরক্ষা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা করা হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতির নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রোস্তম আলী...

Photo

মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন

উচ্চকন্ঠ ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জামালপুর সদর উপজেলার নরুন্দি...

Photo

সাংবাদিকরা এক অনিশ্চিত জীবনে বাস করেন: হাসনাত

এফএনএস:সাংবাদিকরা এক অনিশ্চিত জীবনে বাস করেন বলে মন্তব্য করেছেন জাতীয়...

Photo

ঝিনাইদহে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত