সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

প্রবাসীর মৃত্যুদেহ পৌঁছালো হরিণাকুণ্ডুর নিজবাড়িতে

উচ্চকন্ঠ   30-Aug-2025   34

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রবাসী রুবেল হোসেন নামের এক যুবকের লাশ এসে পৌঁছেছে নিজ গ্রাম খলিশাকুণ্ডুতে।

শনিবার (৩০ আগষ্ট) সকালে মরদেহটি পৌঁছালে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। মরদেহটি ওই গ্রামের মানোয়ার হোসেনের পুত্র রুবেলের বলে জানান স্বজনরা।

একটু সুখের আশায় গত রমজানের শুরুর দিকে রুবেল সৌদি আরব প্রবাসী হন। দুই সস্তানের জনকের এই অকাল মৃত্যুতে পুরা পরিবার জুড়ে হতাশা ও ভবিষ্যৎ অনিশ্চয়তা নেমে এসেছে।

স্বজনরা জানান, রুবেলের সহকর্মী ঝিনাইদহের শৈলকূপার প্রবাসী গোলাম মোওলা তাদের কাছে প্রথমে গত ১৬আগস্ট ফোন করে জানান রুবেল অসুস্থ, তারপরের দিন ১৭ আগষ্ট সকাল ১০ ঘটিকার সময় মৃত্যুর সংবাদ দেন।

এসব কথা বলেন রুবেলের শ্যালক আরাফাত হোসেন। তিনি আরো জানান, তাদের পরিবার সমস্ত খরচ বহন করে এনজিও থেকে ঋন করে দুলাভাইকে বিদেশ পাঠিয়েছিলাম।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের...

Photo

অপারেশন ডেভিল হান্ট: অষ্টম দিনে গ্রেফতার ৩৮৯, মোট ৪৭৯০

এফএনএস: সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১ হাজার ১৪০...

Photo

ফরিদপুরে ভুয়া র‍্যাবকে ধাওয়া, আসল-নকল দুপক্ষকেই গণপিটুনি!

এফএনএস: ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয় বাংলার মোড়...

Photo

কালীগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত