সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

বজ্রপাতে বাবার মৃত্যু, ছিটকে পড়ে বাঁচল কোলে থাকা সন্তান

উচ্চকন্ঠ   29-Apr-2026   51

Photo

এফএনএস: রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল পৌনে ৭টার দিকে সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে খাদ্য সামগ্রী কিনতে যাচ্ছিলেন সুমন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে শিশুটি তার কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় বজ্রপাতে সুমনের মৃত্যু হলেও তার কোলে থাকা শিশু সাফিয়া প্রাণে বেঁচে গেছে। পরিবারের সদস্যরা জানান, কোল থেকে ছিটকে পড়ার পর শিশুটির নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে। বাবার মৃত্যুতে পরিবারের শোকের মাঝে শিশুটির বেঁচে যাওয়াকে অলৌকিক মনে করছেন স্থানীয়রা। মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুমন মন্ডলের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

office@ukantho.com


Photo

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

এফএনএস: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের চলমান জুনিয়র বৃত্তির বুধবারের...

Photo

ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আমি কন্যা শিশু,স্বপ্ন গড়ি, সাহসে লড়ি,দেশের...

Photo

রেমিটেন্স যোদ্ধা রিন্টু মিয়াকে সম্মাননা জানালেন এ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইটালি প্রবাসি রেমিটেন্স যোদ্ধা ঝিনাইদহ...

Photo

মাগুরায় সোনালী ব্যাংকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: ব্যাংকের অস্বীকার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সোনালী বাংক ঝিনাইদহ অঞ্চলের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত