শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশী আটক

উচ্চকন্ঠ   18-Nov-2025   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটকদের মধ্যে, সাতজন পুরুষ, ৭ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই নড়াইল, কক্সবাজার, যশোরসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
১৭ নভেম্বর সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবি অধিন বাঘাডাঙ্গা, খোশালপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পারাপারের অপরাধে ১৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
অন্যদিকে, উথলী, কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে ।

office@ukantho.com


Photo

মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে: তারেক রহমান

এফএনএস: মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে বলে...

Photo

জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে: জামায়াত আমির

এফএনএস: জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন...

Photo

ঝিনাইদহে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক আ. লীগ নেতাকে জিম্মি করে চাঁদাবাজি, আটক ৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎ঝিনাইদহের মহেশপুরে সাজ্জাদুল ইসলাম...

Photo

ডেইলি স্টার ও প্রথম আলোর দুটি নিউজ নিয়ে ক্ষোভ আইন উপদেষ্টার

এফএনএস: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত