মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ডেইলি স্টার ও প্রথম আলোর দুটি নিউজ নিয়ে ক্ষোভ আইন উপদেষ্টার

উচ্চকন্ঠ   27-Jun-2025   50

Photo

এফএনএস: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার সাংবাদিকতার মান নিয়ে ক্ষোভ ঝাড়লেন। তিনি অভিযোগ করেন, এই দুই পত্রিকাও ‘পার্টিজান’ এর কাজ করেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই অভিযোগ করেন আইন উপদেষ্টা। তিনি এই দুই পত্রিকার বিরুদ্ধে অপসাংবাদিকতার দুটি উদাহরণ তুলে ধরেন। আসিফ নজরুল বলেন, আজ থেকে তেরো-চৌদ্দ বছর আগে আইন বিভাগের একজন লেকচারার খালেদা জিয়ার বিরুদ্ধে প্রচÐ আজেবাজে কথা বললে তাকে হিরো বানিয়ে দিয়ে নিউজ করল ডেইলি স্টার এবং তার নামের আগে লেকচারার না বসিয়ে প্রফেসর লাগিয়ে দিয়ে নিউজ করল। একেবারে তথ্য-প্রমাণ আমি দিতে পারব। কারণ আমার বিভাগের। প্রতিদিন তাকে প্রফেসর লেখা হতো। নিউজ ছাপা হয়েছিল প্রথম পৃষ্ঠায়। তারপর যখন তাকে এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বের করে দেওয়া হলো- তখন এ নিউজ ছাপেনি। আইন উপদেষ্টা জানান, সেই লেকচারার এত উন্মত্ত মন-মানসিকতার ছিল যে- বছর কয়েক আগে আত্মহত্যা করেছেন। তিনি আরও বলেন, আমি প্রথম আলোতে নিজেও লেখি। প্রথম আলো জাফরুল্লাহ চৌধুরীকে লেখে বিএনপিপন্থী। তো আমি সোহরাব ভাইকে (সোহরাব হাসান) বলতাম, ভাই, জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপিপন্থী হোন তবে আনিসুজ্জামান বা মুহম্মদ জাফর ইকবালের ক্ষেত্রে আওয়ামী লীগপন্থী লেখেন না কেন? তো এ রকম হলে তো মানুষের আস্থা থাকবে না। তিনি জানান, সাংবাদিকতা এক জিনিস। কোড অব কন্ট্রাক্ট থাকে। কিন্তু এই যদি হয় নমুনা তাইলে মানুষের আস্থা থাকবে কিভাবে?

office@ukantho.com


Photo

অফিস কার্যক্রম শুরু করলেন তারেক রহমান

এফএনএস: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফেরার পর তৃতীয়...

Photo

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে...

Photo

বিএনপি সরকার খারাপ হলে জামায়াতের ২ মন্ত্রী কেন পদত্যাগ করেনি: তারেক রহমান

এফএনএস: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চার দলীয় জোট সরকার যদি...

Photo

ঝিনাইদহে নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ২১ সদস্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত