সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে টোল আদায়কারীর হাতে শিবির নেতা আহত

উচ্চকন্ঠ   12-May-2025   105

Photo

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত টোল আদায় ও লাটা চালককে মারধরের প্রতিবাদ করায় ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন কলেজ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারীকে মারধর করার অভিযোগ উঠেছে ইজারাদারের নিয়োগকৃত টোল আদায়কারীদের বিরুদ্ধে।
জানাযায়, ১১ মে রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে মাহতাব উদ্দিন কলেজের পিছনে কলাহাটার মোড়ে টোল আদায়কারীরা একজন লাটা চালককে অতিরিক্ত টোল প্রদানে বাধ্য করতে মারধর করে। সেই সময় সরকারি মাহতাব উদ্দিন কলেজ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারী তালহা জুবায়ের এ ঘটনার প্রতিবাদ করায় কয়েকজন টোল আদায়কারী তাকেও মারধর করে্। এতে সে বুকে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় জনতা সাথে সাথে তাকে টোল আদায়কারীদের হাত থেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ছাত্র শিবিরের নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত টোল আদায়কারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। আহত তালহা জুবায়ের উপজেলার সিংদহ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
কালীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি এএইচ মোর্তুজা এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান আমি বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

office@ukantho.com


Photo

দুই জন্ম তারিখ নিয়ে শৈলকুপার আদিল উদ্দীন কলেজে চাকরী করছেন এক ল্যাব এসিস্ট্যান্ট!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মালিথিয়া...

Photo

নড়াইল দলজিৎপুর সমাজ কল্যাণ পরিষদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধি: "খেলাধুলায় বাড়ে বল” মাদক ছেড়ে...

Photo

গত ১৫ বছর ভোট দিতে পারিনি, এখন একটা সুযোগ এসেছে: ফখরুল

এফএনএস: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল...

Photo

মানবপাচার মামলায় ফাইনাল রিপোর্টে বাদী-সাক্ষীর স্বাক্ষর জালের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকু-ু থানায় দায়ের হওয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত