অন্যান্য
বাগেরহাটে গাছ থেকে মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
উচ্চকন্ঠ 05-Nov-2025 79
এফএনএস: বাগেরহাটের ফকিরহাটে মুজিবুর রহমান শেখ (৪৫) নামে এক মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মোড়লডাঙ্গা গ্রামের নিজাম শেখের বাগানে একটি মেহগনি গাছের ডালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মুজিবুর রহমান শেখ ওই গ্রামের গোলাপ শেখের ছেলে। ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, লাশের কপালে ছিলে যাওয়ার চিহ্ন রয়েছে। হয়ত গাছের সাথে ঘষা লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করছি এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। একটি অপমৃত্যু মামলা হয়েছে।
office@ukantho.com