বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ

উচ্চকন্ঠ   31-Aug-2026   48

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবেই দেখছে এনসিপি। তবে, এ বিষয়ে দলের উপকমিটি বিশেষভাবে নজর রাখছে। গতকাল সোমবার সকালে পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, মক্কা প্যাক্ট বা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি হলো সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সই করা একটি ত্রিপক্ষীয় সম্মিলিত প্রতিরক্ষা চুক্তি। সরকারি দল বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের টিকিটের দাম কমে গিয়েছিল। বিএনপি আসার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে টিকিটের দামও বেড়েছে। গ্যাস-বিদ্যুতের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পর প্রতিটি সেক্টরে মূল্য বৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে নাভিশ্বাস অবস্থা জনগণের। দ্রুতই এ থেকে পরিত্রাণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

office@ukantho.com


Photo

পুলিশের কল্যাণে ৫ সিদ্ধান্ত

এফএনএস: পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যা সমাধানে ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।...

Photo

প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না...

Photo

ময়মনসিংহে ১৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

এফএনএস: ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপার ট্রাফিক মোড় সংলগ্ন ১৩ তলা উঁচু...

Photo

মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার, উদ্ধার ৮ কম্পিউটার

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অনলাইন জুয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত