বুধবার | ৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা

উচ্চকন্ঠ   24-May-2025   62

Photo

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। শনিবার রাজধানীর আগারগাঁও এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা বলেন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সভায় উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা অংশ নেন। কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা ও এর জেরে প্রধান উপদেষ্টার পদত্যাগের চিন্তাভাবনা নিয়ে আলোচনার মধ্যে এই একনেক সভা হয়। এরপর আলাদা বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সেই বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। তিনি প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না জানিয়ে আরও বলেন, আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি। এর আগে গত ২২ মে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তার পদত্যাগের ভাবনার কথা জানান। তার এ ভাবনার কথা জানাজানি হওয়ার পর সেদিন সন্ধ্যা থেকেই বিভিন্ন মহলে আলাপ-আলোচনা শুরু হয়। দেশবাসীর মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়। দেশের এই রাজনৈতিক পরিস্থিতিতে শনিবার বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল অধ্যাপক ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় সাক্ষাৎ করবে। যমুনার বৈঠকের দিকে তাই তাকিয়ে আছে সারা দেশ। তার আগে একনেক সভার দিকেও নজর ছিল দেশবাসীর। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ড. ইউনূসের ঘনিষ্ঠজনরা তাকে উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর আবার উপদেষ্টা পরিষদেরও জরুরি বৈঠক ডাকা হতে পারে। এই বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ড. ইউনূস সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সুস্পষ্ট বক্তব্য দেবেন বলে ধারণা করা হচ্ছে।

office@ukantho.com


Photo

দেশে বছরে ৫ লাখ মামলা দায়ের হয়, ৩৫ হাজার নিষ্পত্তি হয়: আইন উপদেষ্টা

এফএনএস: দ্রæত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি ও মানবাধিকার নিশ্চিত...

Photo

কালিগঞ্জে নতুন জাতের ধান উদ্ভাবন, বাম্পার ফলনের সম্ভাবনা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ উপজেলার ১ নম্বর সুন্দরপুর...

Photo

মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি

এফএনএস: মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কে ককটেল ফাটিয়ে...

Photo

বিয়ের দাবীতে প্রেমিকের নানা বাড়িতে অনশনে বসলেন প্রেমিকা

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: মান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের নানার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত