শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে: জামায়াত আমির

উচ্চকন্ঠ   04-Aug-2026   46

Photo

এফএনএস: জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে তছনছ করে দেওয়া হবে। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জুলাই আন্দোলন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে কোনো রাজনৈতিক দল মাস্টারমাইন্ড ছিল না। অথচ আন্দোলনে অংশ না নেওয়া ব্যক্তিরাও এখন নিজেদের মাস্টারমাইন্ড দাবি করছেন। তিনি বলেন, ৫ আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে মিরাকল বলেছিলেন, তারাই এখন অভ্যুত্থানের ভাগ-বাটোয়ারায় ব্যস্ত। জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না উল্লেখ করে জামায়াত আমির বলেন, সে সময় বিপ্লবীদের আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না। এমনকি আপনজনেরাও তাদের আশ্রয় দেয়নি। তিনি বলেন, এই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি ব্যক্তি একেকজন মাস্টারমাইন্ড। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও অবদান যেন হারিয়ে না যায়। অতীতের সরকারগুলোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে নিহত, আহত এবং মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি হয়নি। ১৯৭১ সালের মতো ২০২৪ সালও যেন হারিয়ে না যায়। এ সময় জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস সামনে আনার আহ্বান জানান জামায়াত আমির।

office@ukantho.com


Photo

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি

এফএনএস: শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি...

Photo

ঈদ যাত্রা নিরাপদ করতে বারবাজার হাইওয়ে পুলিশের মত বিনিময় সভা

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর-২০২৬ এর ঈদ যাত্রা নিরাপদ...

Photo

মোবারকগঞ্জ সুগার মিলে কৃষকদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার...

Photo

ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জাতীয় নাগরিক কমিটি ঝিনাইদহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত