প্রিয় ঝিনাইদহ
ঈদ যাত্রা নিরাপদ করতে বারবাজার হাইওয়ে পুলিশের মত বিনিময় সভা
উচ্চকন্ঠ 11-Mar-2026 66
হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর-২০২৬ এর ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার উদ্দেশ্যে হাইওয়ে পুলিশ - অংশীজনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বিকাল ৩ টায় বারবাজার হাইওয়ে থানা চত্বরে অনুষ্ঠানটি শুরু হয়। হাইওয়ে পুলিশের খুলনা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যোগ দেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস-দক্ষিণ) সরকার মোহাম্মদ কায়সার, বিপিএম।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক ইউসুফ আলী চৌধুরী, বারবাজার হাইওয়ে থানার ওসি আলমগীর কবির, নাভারণ হাইওয়ে থানার ওসি মহসীন হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন এবং নাভারণ, যশোর, কালীগঞ্জ, ঝিনাইদহ ও মাগুরার বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন যশোর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার আহসান হাবীব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সার বলেন, ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।আমাদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে। তা সত্ত্বেও সমন্বিতভাবে সকলের অংশগ্রহণে মহাসড় নিরাপদপূর্বক মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আমরা সচেষ্ট হয়ে ভূমিকা রাখব। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের মাঝে ইফতার ও খাবার বিতরণ করা হয়।
office@ukantho.com