সোমবার | ৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   05-Feb-2025   44

Photo

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের নাচনা যুবসমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর উপজেলার ১৫নং কালীচরণপুর ইউনিয়নের নূরনগর নাচনা যুবসমাজের উদ্যোগে ২য় বার্ষিকী মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলে বিশিষ্ট সমাজসেবক মনসের মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন আলম। মাহফিলে তাফসীর পেশ করেন প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ক্বারী জুলফিক্কার আলী ও দ্বিতীয় বক্তা মাওলানা আব্দুল মুমিন (সাতক্ষীরা), দ্বীনি আলোচনা পেশ করেন। এড়াড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি নাসের হাসান সোহাগ ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফ উদ্দিন। মাহফিল পরিচালনা করেন বয়ড়াতলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল-মামুন। উক্ত তাফসীরুল কুরআন শোনার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে অনুষ্ঠিত হলো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের কাষ্টভাঙ্গা...

Photo

আত্মহত্যা প্রতিরোধে ঝিনাইদহে সচেতনতামূলক সাইকেল র‌্যালি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি...

Photo

ছাত্রীর প্রেমিকের সন্দেহের বলি ছাত্রদলের জুবায়েদ, ধারণা পুলিশের

এফএনএস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে তার...

Photo

সয়াবিন তেল বিক্রি না করে গুদামে মজুত, দোকানিকে লাখ টাকা জরিমানা

এফএনএস: চট্টগ্রামে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বিক্রি না করে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত