সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কালীগঞ্জে এসএসসির প্রবেশপত্র বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

উচ্চকন্ঠ   09-Apr-2025   50

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র টাকা নিয়ে বিতরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।এসএসসি সকল পরীক্ষার্থীদের বোর্ড কর্তৃক নির্ধারিত পরীক্ষা সংশ্লিষ্ট যাবতীয় ফিস পূর্বেই নিয়ে নেওয়া হয়। যে কারণে পরীক্ষার আগে প্রবেশপত্র বিতরণের সময় এবাবদ কোন টাকা নেওয়ার নিয়ম সরকারি বিধিতে নেই। তবুও সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবছরের সকল এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণে নিলেন টাকা। চলতি বছরে অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৫২ জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে । বিজ্ঞান বিভাগ ৫ জন ও মানবিক বিভাগ ৪৭ জন শিক্ষার্থী রয়েছে। বাড়তি টাকা নেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। এবছর মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগের শিক্ষার্থী নিপুন সাহা এসএসসি পরীক্ষা দিচ্ছে। তার বাবা নিমাই সাহা জানান, পরীক্ষার প্রবেশপত্র আনতে স্কুলে গেলে আমার ছেলেকে ৫০ টাকা দেওয়া লেগেছে। টাকা কেন দিতে হবে? টাকা নিয়ে রশিদও দেয়নি। এভাবে বিনা রশিদে নিজস্ব নিয়ম বানিয়ে শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেওয়া খুব দুঃখজনক। এ ব্যাপারে জানতে মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, প্রবেশপত্র ডাউনলোড করার জন্য টাকা নেওয়া হয়েছে। আমরা রেজিস্ট্রেশনের সময় একটি টাকাও বেশি নেইনি বলেও তিনি দাবি করেন। কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল (অতিরিক্ত দায়িত্ব) বলেন,এসএসসি পরীক্ষার্থীদের সকল ফি পূর্বেই নিয়ে নেওয়া হয়েছে। প্রবেশপত্র দেওয়া বাবদ কোন টাকা নেওয়ার বিধান নেই। ব্যাপারটি আমি খোজ খবর নিয়ে দেখবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

office@ukantho.com


Photo

নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন

এফএনএস: নিজ এলাকা পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর...

Photo

ঝিনাইদহে কয়েক হাজার পরিবারের মাঝে মালিতা ফউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে মালিতা ফউন্ডেশনের...

Photo

ইউটিউব দেখে কমলা চাষ করে হাবিবুরের সাফল্যে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাবার কথা অমান্য করে ৪ বছর আগে শুধুই...

Photo

মাস্টার ইমান আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে স্মরণসভা মঙ্গলবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাবেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত