মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   03-Jun-2025   52

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শৈলকুপার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, আব্দুর রাজ্জাক, ফিরোজ বিশ্বাসসহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল করিম খান, ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সিনিয়র যুগ্ম আহবায়ক মুকুল পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ মুন্না, পৌর যুবদলের সদস্য আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

office@ukantho.com


Photo

সরকারের ১২ মাসে ১২ সাফল্যের কথা জানালেন প্রেসসচিব

এফএনএস: ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে...

Photo

চাঁদপুরে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় নানি-নাতনির মৃত্যু

এফএনএস: চাঁদপুরে বাসচাপায় প্রাণ হারিয়েছেন ছয় বছর বয়সী শিশু মার্জিয়া...

Photo

দেশ পুনর্গঠনের ডাক দিয়ে আসিফ, হাসনাত ও সারজিসের স্ট্যাটাস

এফএনএস: দেশ পুনর্গঠনের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়করা।...

Photo

বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আশরাফুজ্জামান বাবু, ঝিকররগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত