সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নেত্রকোনায় ধানক্ষেত থেকে গলাকাটা লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   09-May-2025   44

Photo

এফএনএস: নেত্রকোনায় ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি বিলের পশ্চিম পাশের ধানক্ষেত থেকে গলাকাটা লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মোটরসাইকেলচালক রুবেল মিয়া (২৫)। তিনি উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ও রুবেলের স্বজনদের বরাতে জানা গেছে, গত বুধবার রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় রুবেল মিয়া। পরে রাতে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও রুবেলের কোনও সন্ধান পাননি। এদিকে গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় শিশুরা বিলে মাছ ধরতে গেলে লাশটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে রুবেল মিয়ার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে রুবেলের লাশটি শনাক্ত করে। পরে খবর পেয়ে পুলিশ বিকালে লাশটি উদ্ধার করে। মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার জন্য দুর্বৃত্তরা এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে পরিবারসহ স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন।

office@ukantho.com


Photo

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা কোটি টাকার পণ্য আটক

একরামুর রহমান হিরন, বেনাপোল প্রতিবেদক: মিথ্যা ঘোষণায় আনা ভারতীয় তিনটি...

Photo

এবার বাধ্যতামূলক অবসরে ৪ ডিআইজি

এফএনএস: বাংলাদেশ পুলিশের চার উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক...

Photo

ঝিনাইদহে ৮ বছরের কন্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায়...

Photo

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল

এফএনএস:এ দেশে যা কিছু ভালো, সবকিছু দিয়েছে বিএনপি। আর সেই বিএনপির বিরুদ্ধে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত