সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে এনআইডি তথ্য ফাঁস

উচ্চকন্ঠ   07-May-2025   47

Photo

এফএনএস: জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর জানিয়েছেন, আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন (ইসি) গত মঙ্গলবার এ তথ্য জানতে পেরেছে বলে জানিয়েছেন তিনি। বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিজি হুমায়ুন কবীর একথা বলেন। তিনি বলেন, দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছি। এ কারণে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিষয়টি আমরা নিয়মিত মনিটরিং করছি এবং বিশ্বাসযোগ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত চলছে। তিনি আরও জানান, তথ্য ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। ডিজি বলেন, আমরা এনআইডি ডাটাবেস সুরক্ষিত রাখতে সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এই ডাটা সবার জন্য নিরাপদ থাকবে। আমানত রক্ষা ও মনিটরিং নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

office@ukantho.com


Photo

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন এড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর...

Photo

ঝিনাইদহে ফুরসন্ধি ইউনিয়নে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

এফএনএস:ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে সংঘর্ষের...

Photo

ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস...

Photo

প্রার্থী মনোনয়নে ভুল সিদ্ধান্ত নিলে ঝিনাইদহে বিএনপির দুর্গে ফাটলের শঙ্কা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-২ আসন বিএনপি’র ঘাটি হিসেবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত